বুধবার, ২০২৬ সেপ্টেম্বর ২৩ | ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Crime24TV Logo
আর্কাইভ বাংলা কনভার্টার
Crime24TV Logo
Logo
Logo

ক্রাইম ২৪ প্রতিদিনের গুরুত্বপূর্ণ অপরাধ সংবাদ, অনুসন্ধানী প্রতিবেদন এবং নগরজীবনের অজানা তথ্য পাঠকের সামনে তুলে ধরে।

সম্পাদক: তাওহিদ হোসেন মিঠু

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়:

মসজিদ মার্কেট (২য় তলা),
ছোটরা, কুমিল্লা-৩৫০০।

02334400099, 02334404652
০১৭২৬০১২০০৭ 
০১৭১১৩৮৮১৫৫

সাম্প্রতিক প্রতিবেদন
🔴 সর্বশেষ:
একসঙ্গে তিন পুত্রসন্তানের জন্ম, খরচ জোগাতে হিমশিম খাচ্ছে পরিবার নাসীরুদ্দীন পাটওয়ারীকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের দাবি রাশেদ খাঁনের ইতালির স্কুলে নিষিদ্ধ হচ্ছে বোরকা, কমানো হবে বিদেশি শিক্ষার্থীও: মেলোনি অপ্রতিম হত্যা: সামনে এলো ৫ হাজার টাকার বিরোধ প্রবাসীর স্ত্রীকে নিয়ে এনসিপি নেতা ‘উধাও’ আখাউড়া সীমান্তে কাঁটাতারের পাশে বাংলাদেশি কিশোরের লাশ উদ্ধার যেভাবে হত্যা করা হয়েছে অপ্রতিমকে, লোমহর্ষক বর্ণনা দিল পুলিশ জিপিএ-৫ পেয়েও কলেজ পায়নি ২ হাজার ২০৫ শিক্ষার্থী গরম ডাল ছুড়ে স্ত্রীর মুখ ঝলসানোর পর তালাক, মামলায় স্বামী কারাগারে অভিযোগ থেকে দায়মুক্তি পেতেই জামায়াত জোটে যোগ দিয়েছেন আসিফ: রাশেদ খান বাজার ছেয়ে গেছে ভারতের স্বাদহীন ইলিশ, পদ্মার ইলিশ বলে চলছে ভয়াবহ প্রতারণা এশার নামাজ পড়ে যান মুসল্লিরা, ফজরে গিয়ে দেখেন ‘মসজিদ নেই’ বিয়ের অনুষ্ঠান শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নিহত ৪ লং মার্চের নামের লং ড্রাইভ করছে জামায়াত: রাশেদ খান শত শত ডিসেম্বর চলে গেলেও শেখ হাসিনা আর ফিরবে না: রাশেদ খাঁন মোবাইলে ব্যস্ত চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ রুমিন ফারহানা আপার মধ্যে শেখ হাসিনার ছায়া দেখা যায়: রাশেদ খাঁন সরকারও আশির দশকে ফিরে যেতে চাইছে: নাহিদ ইসলাম পাড়ার মানুষের গোপন কথা বিক্রি করে দুই বাড়ির মালিক হলেন নারী ভাইভায় নম্বর বাড়ানো নিয়ে সরকারকে সতর্ক করলেন নাহিদ ইসলাম
প্রতিবেদক - | মঙ্গলবার, ২০২৬ সেপ্টেম্বর ২২, ০২:৫৪ অপরাহ্ন
একসঙ্গে তিন পুত্রসন্তানের জন্ম, খরচ জোগাতে হিমশিম খাচ্ছে পরিবার
একসঙ্গে তিন পুত্রসন্তানের জন্ম, খরচ জোগাতে হিমশিম খাচ্ছে পরিবার

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে একসঙ্গে তিন পুত্রসন্তানের জন্ম দিয়েছেন কল্পনা বেগম। তিন নবজাতকের নাম হাসান, হোসাইন ও বেল্লাল। জন্মের পর হাসানের ওজন ২ কেজি এবং হোসাইন ও বেল্লালের ওজন ১ কেজি ৯০০ গ্রাম করে।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সরেজমিনে গিয়ে জানা যায়, তিন নবজাতকই সুস্থ রয়েছে। তবে অসুস্থ মা ও তিন সন্তানের চিকিৎসা, খাবার এবং সিজারের খরচ বহন করতে গিয়ে আর্থিক সংকটে পড়েছে পরিবারটি।

পরিবার সূত্রে জানা গেছে, রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে কল্পনার সিজারিয়ান অপারেশন হয়। বর্তমানে তার চিকিৎসায় প্রতিদিন প্রায় ১ হাজার ৫০০ টাকার ওষুধ লাগছে। পাশাপাশি তিন নবজাতকের জন্য প্রতিদিন দুই প্যাকেট ফর্মুলা দুধ কিনতে খরচ হচ্ছে প্রায় ৫০০ থেকে ৬০০ টাকা। এর মধ্যে কল্পনার সিজারের কাটা স্থানে ইনফেকশন দেখা দিয়েছে বলেও জানিয়েছে পরিবার।

একসঙ্গে তিন সন্তান জন্ম নেওয়ায় কল্পনা বেগম আনন্দিত হলেও নিজের অসুস্থতা ও পরিবারের আর্থিক অসচ্ছলতা নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন। তার স্বামী জায়দুল বাক্প্রতিবন্ধী। তিনি আন্ধারি ঝাড় বাজারের একটি হোটেলে কাজ করেন। আর্থিকভাবে অসচ্ছল হওয়ায় কল্পনা বর্তমানে তার মা-বাবার বাড়িতে অবস্থান করছেন।

কল্পনা বেগম বলেন, একসঙ্গে তিন সন্তান হওয়ায় আমি অনেক খুশি। আমার স্বামী বাক্প্রতিবন্ধী। তিনি মেসিয়ারের কাজ করেন। দরিদ্র ও অসহায় হওয়ায় আমার মা-বাবার বাড়িতে আছি। সেখানে বিভিন্ন মানুষের সহযোগিতা নিয়ে চিকিৎসা ও তিন সন্তানের খাবারের ব্যবস্থা করতে প্রায়ই হিমশিম খাচ্ছি। প্রতিদিন তো এক মানুষ সহযোগিতা করবে না। এই সন্তানদের জন্য সরকারি বা অন্য কোনো সহযোগিতা পেলে আমি খুশি হব।

কল্পনার মা-বাবা জানান, তারা গরিব ও অসহায়। তিন নবজাতকের জীবন রক্ষা ও চিকিৎসার জন্য সরকারি অফিস, বিভিন্ন সংস্থা, বিত্তবান ও দানশীল মানুষের সহযোগিতা চান তারা।

ভূরুঙ্গামারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অমৃত দেব নাথ বলেন, পরিবারটির খোঁজখবর নিয়ে প্রাথমিকভাবে তিন হাজার টাকা সহায়তা দেওয়া হয়েছে।

মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। প্রয়োজনীয় ঘরগুলো * চিহ্নিত।